News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫১, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৪, ৮ ফেব্রুয়ারি ২০২০

কারওয়ান বাজারে আবারো র‌্যাবের অভিযান, আটক ২

কারওয়ান বাজারে আবারো র‌্যাবের অভিযান, আটক ২

ঢাকা: দ্বিতীয়বারের মতো রাজধানীর কারওয়ান বাজারের মাছবাজারে আভিযান চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এসময় জব্দ করা হয় ৩ টন জাটকা ইলিশ। আটক করা হয় ২ জন মাছ ব্যবসায়ীকে।

রোববার তথ্যটি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মেজর মাকসুদুল হক।

তিনি জানান, আজ সকাল ১০টার দিকে কারওয়ান বাজারের মাছবাজারে অভিযান পরিচালনা করে র‌্যাব-৩। এসময় জব্দ করা হয় ৩ মণ জাটকা ইলিশ। আটক করা হয় দুজনকে। তাৎক্ষণিকভাবে আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

উল্লেখ্য, ৩১ মার্চ কাওরান বাজারের মাছবাজারে অভিযান পরিচালনা করেছিল র‌্যাব-২। সে সময় সাড়ে ৭ হাজার কেজি জাটকা ইলিশসহ ১১ জন মাছব্যবসায়ীকে আটকও করা হয়।

পরে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত জাটকা ইলিশ বিক্রির অভিযোগে তাদের প্রত্যেককে পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন।

বৈশাখ উপলক্ষে বাজারে এখন ইলিশের ব্যাপক চাহিদা সৃষ্টি হয়েছে। এ সুযোগে অসাধু ব্যবসায়ীরা জাটকা নিধন করে তা বাজারে বিক্রি করতে শুরু করেছে। আর তাই দেশের ইলিশসম্পদ রক্ষার্থে মাত্র কয়েকদিনের ব্যবধানে র‌্যব দুটি অভিযান পরিচালনা করে।  

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়