News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৪৬, ৫ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা

আ.লীগ কর্মীকে গলা কেটে হত্যার চেষ্টা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার সদর উপজেলার সীমান্তবর্তী রাঙ্গিয়ারপোতা নতুনপাড়ায় মাদকের টাকা না দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মী আব্দুল মমিনকে (৩০) গলা কেটে হত্যার চেষ্টা করছে প্রতিপক্ষ আ.লীগ কর্মী মাহাবুল। শনিবার দিবাগত রাত ৮ টার দিকে এ ঘটনা ঘটে। আহত আব্দুল মমিন জীবননগর উপজেলার শিংনগর গ্রামের মেহের আলীর ছেলে এবং চিহিৃত মাদক ব্যবসায়ী।

এলাকাবাসী জানায়, শনিবার দিবাগত রাতে আব্দুল মমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় পার্শ্ববর্তী রাঙ্গিয়ারপোতা গ্রামের ইজাজুল মন্ডলের ছেলে মাহাবুল। এরপর মমিনের কাছে মাদকের পাওনা টাকা দেওয়ার জন্য বলে মাহাবুল। মমিন দিতে অস্বীকৃতি জানালে মাহাবুল ক্ষিপ্ত হয়ে মমিনের গলা কেটে হত্যা করার চেষ্টা করে। তাকে আশংকাজনক অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। আহত মমিনের ভাই মনিরুজ্জামান জানান, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে।

তবে বেগমপুর পুলিশ ফাড়ির ইনচার্জ মনির হোসেন বলেন, এ ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

নিউজবাংলাদেশ.কম/কেএস/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়