News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:২৩, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

উন্নয়ন ও জনসেবায় সরকার সংবেদনশীল: ভূমিমন্ত্রী

উন্নয়ন ও জনসেবায় সরকার সংবেদনশীল: ভূমিমন্ত্রী

পাবনা: ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এমপি বলেছেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়ন ও জনসেবায় অত্যন্ত সংবেদনশীল। সরকার স্বাস্থ্য-সেবাকে দেশের প্রতিটি মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়েছে। এছাড়া জেন্ডার সমতা বিধানের মাধ্যমে নারীর ক্ষমতায়ন অধিকতর নিশ্চিত হয়েছে।”

শনিবার বিকেলে পাবনার ঈশ্বরদী সদরে লাবিব ডায়াবেটিক কমপ্লেক্স ভবন উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী বলেন, “স্বাস্থ্যসেবা খাতে নারীদের মূল্যায়ন, জেন্ডার সমতা বাস্তবায়নে সরকার আন্তরিকতার সাথে কাজ চালিয়ে যাচ্ছে। ডায়াগনস্টিক কমপ্লেক্স ভবনে স্থাপিত লেটেস্ট মডেলের যন্ত্রপাতি, চিকিৎসা সেবায় আধুনিক প্রযুক্তির ব্যবহার স্বাস্থ্যসেবা ক্ষেত্রে এক নব দিগন্তের উন্মোচন ঘটিয়েছে।”
 
লাবিব ডায়াবেটিক কমপ্লেক্সের ব্যবস্থাপনা পরিচালক ডা. সাঈদুল ইসলামের সভাপতিত্বে এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আমিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান মুখলেছুর রহমান মিন্টু, সাপ্তাহিক ঈশ্বরদীর চেতনার সম্পাদক ফজলুর রহমান ফান্টু, থানার অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, পৌর আওয়ামী লীগ সভাপতি আবুল কালাম আজাদ মিন্টু প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়