News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৮, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

ঝড়ে গাছ চাপায় নিহত ১

ঝড়ে গাছ চাপায় নিহত ১

পাবনা: পাবনা শহরের চাঁদমারী এলাকায় ঝড়ে গাছের নিচে চাপা পড়ে জাম উদ্দিন (৮০) নামে এক বৃদ্ধ চা বিক্রেতা নিহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা সাতটার দিকে এ ঘটনা ঘটে। নিহত জাম উদ্দিনের বাড়ি পাবনা পৌর সদরের চক গোবিন্দা মহল্লায়।

স্থানীয় বাসিন্দা নুরুল আলম বিশ্বাস লিন্টু জানান, “চাঁদমারী মোড় এলাকায় অভিযান ক্লাবের পাশে নিজের চা দোকানে বেচাকেনা করছিলেন বৃদ্ধ জাম উদ্দিন। সন্ধ্যায় প্রচণ্ড ঝড়-বৃষ্টি শুরু হয়। ঝড়ের তাণ্ডবে দোকানের পাশে থাকা বটগাছ উপড়ে তার দোকানের ওপর পড়লে নিচে চাপা পড়ে গুরুতর আহত হন বৃদ্ধ জাম উদ্দিন।”

স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়