News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:০১, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৮, ১৮ জানুয়ারি ২০২০

অসময়ের কালবৈশাখীতে নিহত ১, আহত ৮

অসময়ের কালবৈশাখীতে নিহত ১, আহত ৮

ঢাকা: অসময়ে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে সদরঘাট এলাকায় ১ জন নিহত হয়েছেন। এছাড়া রাজধানীর শাহাবাগ, রমনা পার্কসহ বিভিন্ন স্থানে গাছ ও বিলবোর্ড ভেঙে ৮ জন আহত হয়েছেন।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে শুরু হওয়া কালবৈশাখী ঝড়ে এসব ঘটনা ঘটে। ঝড়ে নিহত ব্যাক্তি হলেন- সদর ঘাটের মাঝি আবু হানিফ শেখ (৪৫)।

নিহতের চাচাতো ভাই হেমায়েত জানান, ঝড়ের সময় আবু হানিফ নৌকা কিনারায় ভিড়াচ্ছিলেন। এসময় দুই লঞ্চও তাড়াহুড়ো করে কিনারায় ভেড়াতে গেলে নৌকাটি দুই লঞ্চের মাঝে পড়লে আবু হানিফের মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে।

এছাড়া আহতদের মধ্যে ২ জন বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরি বিভাগে চিকিৎসা নিচ্ছেন। আহতরা হলেন বায়েজিদ (৫০), তারা মিয়া (৪৫)। তারা দুজনেই রিক্সাচালক, শাহাবাগ মোড়ে বিলবোর্ড ভেঙে তারা আহত হন।

এর আগে কালবৈশাখী ঝড়ে রমনা পার্কে গাছ পরে আহত হয়েছেন ৫ জন। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ (খেজুর বাগান) এলাকাতেও আরো এক জনের আহত হওয়ার খবর পাওয়া গেছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়