News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৩৪, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার

নওগাঁ: নওগাঁ শহরের কেন্দ্রীয় জামে মসজিদ পুকুর থেকে রবিউল ইসলাম নামে (১৯) এক এইচএসসি পরীক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

শনিবার দুপুরে পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত রবিউল নওগাঁ সদর উপজেলার রজাকপুর গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

নিহত রবিউলের বাবা সোনালী ব্যাংক প্রধান শাখার জুনিয়র অফিসার গোলাম মোস্তফা জানান, “চিকিৎসার জন্য পরিবারের সদস্যরা ঢাকায় অবস্থান করছে। রবিউল শহরের এক বন্ধুর বাসা থেকে এবার এইচএসসি পরীক্ষা দিচ্ছিল। শুক্রবার রাত নটার সময় তার সাথে সবশেষ কথা হয়। এরপর থেকে রবিউলের মোবাইল বন্ধ ছিল।”

শনিবার দুপুর একটার দিকে রবিউলের বাবাকে তার বন্ধুরা ফোন দিয়ে জানায়, “রবিউলের লাশ পাওয়া গেছে স্থানীয় একটি পুকুরে।”

রবিউলের বাবার ধারণা, রবিউলকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ ওই পুকুরে ফেলা হয়েছে।

নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, “লাশের সুরতহাল করা হয়েছে। তাকে পুকুরে হত্যা করে কেউ ফেলে গেলো কি না তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার পর থেকে রবিউলের দুই বন্ধু অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়