আপিলেও মিন্টুর প্রার্থিতা বাতিল
ঢাকা: প্রার্থিতা বাতিলের বিরুদ্ধে আপিল করেও বৈধ হতে পারলেন না ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু।
শনিবার আপিল শুনানি শেষে ঢাকা বিভাগীর কমিশনার জিল্লার রহমানও মিন্টুর প্রার্থিতা বাতিল করে দিয়েছেন।
এর আগে গত ১ এপ্রিল মনোনয়ন যাচাই বাছাই শেষে মিন্টুর প্রার্থিতা বাতিল করে দেন রিটার্নিং অফিসার। কারণ হিসেবে বলা হয়, মিন্টুর একজন সমর্থক ঢাকা উত্তরের ভোটার নন।
শনিবার শুনানিতে আব্দুল আউয়াল মিন্টুর পক্ষে ছিলেন ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও অ্যাড. সানাউল্লাহ মিয়া।
বিভাগীয় কমিশনারও ওই একই কারণে মিন্টুর প্রার্থিতা বাতিল করেন।
শুনানি শেষে ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সাংবাদিকদের বলেন, “অত্যন্ত অযৌক্তিক কারণে মিন্টুর প্রার্থিতা বাতিল করা হয়েছে। আমরা বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট অবেদন করব।”
নিউজবাংলাদেশ.কম/এমএ/এজে
নিউজবাংলাদেশ.কম








