News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৪, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৯, ১৮ জানুয়ারি ২০২০

ট্রাক চাপায় নারী নিহত

ট্রাক চাপায় নারী নিহত

টাঙ্গাইল: টাঙ্গাইলের মির্জাপুরে ট্রাক চাপায় পথচারী এক নারী নিহত হয়েছেন। নিহত ওই নারীর নাম ফজিলা বেগম (৩২)।

এ ঘটনায় আহত হন ওই নারীর স্বামী রবিউল ইসলাম।

আজ শনিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার ধেরুয়া এলাকায় ঘটনাটি ঘটে।

হতাহতদের বাড়ি জামালপুর উপজেলার মেলান্দহ উপজেলার ঘোষের পাড়া গ্রামে।

হাইওয়ে পুলিশের ওসি হুমায়ুন কবির জানান, “ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ধেরুয়া এলাকায় ওই দম্পতি রাস্তা পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি দ্রুতগতির ট্রাক তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই নারীর মৃত্যু হয়।”

পুলিশ আরও জানায়, “এ ঘটনায় তার স্বামী রবিউল ইসলামও আহত হয়। তাকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়