News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:২০, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ০৮:৪১, ১২ ফেব্রুয়ারি ২০২০

আরো ১ থেকে দেড় লাখ নার্স দরকার

আরো ১ থেকে দেড় লাখ নার্স দরকার

ঢাকা: রোগি ও শয্যা সংখ্যা অনুযায়ী বাংলাদেশে আরো ১ থেকে দেড় লাখ নার্স দরকার বলে জানিয়েছে বাংলাদেশ ডিপ্লোমা বেকার নার্সেস অ্যাসোসিয়েশন।

শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এ সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে নার্স নেতারা এ তথ্য জানান। নার্স নিয়োগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণা বাস্তবায়ন, ৩৫ বছর বয়স বর্জন করে ব্যাচ-মেধা ও জ্যেষ্ঠতার ভিত্তিতে অতিসত্ত্বর নিয়োগ বাস্তবায়নের দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, “সরকারি খাতে ৩০ হাজার চিকিৎসকের বিপরীতে কমপক্ষে ৯০ হাজার নার্স প্রয়োজন। অথচ বর্তমানে রয়েছে মাত্র  ২২ হাজার নার্স।”

তারা আরো বলেন, “হাসপাতালের নার্স সংকট অনুধাবন করে প্রধানমন্ত্রী নার্স নিয়োগের ঘোষণা ও নির্দেশনা দিলেও তা বাস্তবায়ন হচ্ছে না। নার্সরা হাসপাতালের অতিরিক্ত চাপে দিশেহারা ও ক্রমেই অসুস্থ হয়ে পড়ছে।”

মানববন্ধনে উপস্থিত ছিলেন সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি রিনা আক্তার, নার্স অ্যাসোসিয়েশনের মহাসচিব ড. মো. মফিজ উল্লাহ, বাংলাদেশ নার্সেস ঐক্য পরিষদের আহবায়ক মিসেস সাবিনা শারমিন প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়