বাসচাপায় নির্মাণাধীন ফ্লাইওভারের ২ সহোদর শ্রমিক নিহত
ঢাকা: রাজধানীর মগবাজার চৌরাস্তায় বাসচাপায় ফ্লাইওভারের দুই নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরেকজন শ্রমিক।
শনিবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- মো. আসাদুল (১৮) ও মো. সাজেদুল (১৬)। তারা দুজন সহোদর ভাই।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) পুলিশ ফাঁড়ির সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান, শ্রমিকরা ফ্লাইওভারের কাজ করতে থাকা অবস্থায় প্রভাতী-বনশ্রী পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেয়। এতে তিনজন গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেকে নেয়ার সময় পথেই দুইজনের মৃত্যু হয়।
এ ঘটনায় গাড়িসহ চালককে আটক করা হয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








