News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৫৩, ৪ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

রাজধানীতে ২ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতাই

রাজধানীতে ২ ব্যবসায়ীকে গুলি করে ও কুপিয়ে টাকা ছিনতাই

ঢাকা: রাজধানীর পৃথক স্থানে গুলি করে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে দুই ব্যবসায়ীর কাছ থেকে সাড়ে আট লাখ ছিনিয়ে নিয়ে গেছে ছিনতাইকারীরা।

শুক্রবার গভীর রাতে কদমতলী ও নিউমার্কেট এলাকায় এসব ঘটনা ঘটে।

আহতরা হলেন ভাঙারি ব্যবসায়ী মো. ফালান মিয়া (২৭) ও কাপড় ব্যবসায়ী মো. সানু (৩২)।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প সূত্রে জানা যায়, ফালান মিয়া রাত দুইটার দিকে বাসায় যাওয়ার সময় সাত-আটজন দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে সাত লাখ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। আহত অবস্থায় প্রথমে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়।

অপরদিকে রাজধানীর গাউছিয়া মার্কেটের কাপড় ব্যবসায়ী সানু মিয়া রাত দেড়টার দিকে বাড়ি ফিরছিলেন। এসময় মোটরসাইকেলে করে দুজন ছিনতাইকারী এসে তার গতিরোধ করে। তারা সানু মিয়ার পায়ে গুলি করে ব্যাগে থাকা এক লাখ ২০ হাজার টাকা নিয়ে যায়। পরে পথচারীরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

নিউজবাংলাদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়