গুলশান লেক থেকে কিশোরের লাশ উদ্ধার
ঢাকা: রাজধানীর গুলশান লেক থেকে ১৩ বছর বয়সী অজ্ঞাত এক কিশোরের লাশ উদ্ধার করেছে পুলিশ। অজ্ঞাত কিশোরের পরনে ছাই রঙের হাফ প্যান্ট ছিলো।
শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে স্থানীয়রা খবর দিলে পুলিশ গুলশান ২ নম্বরের লেডিস পার্কের পাশের লেক থেকে ভাসমান অবস্থায় ওই কিশোরের লাশ উদ্ধার করে।
অজ্ঞাত ওই কিশোরের মরাদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের মর্গে নেয়া হয়েছে। গুলশান থানার এসআই আব্দুর রউফ তথ্যটি নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেছেন।
প্রাথমিক ভাবে পুলিশের ধারণা, কিশোরটি ফুটবল খেলতে গিয়ে কিংবা কেউ তাকে ধাক্কা দিয়ে পানিতে ফেলে দিতে পারে।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








