News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩৪, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

ছিনতাইকারীর ছুরিকাঘাতে শিক্ষার্থী আহত

ঢাকা: রাজধানীর রমনা পার্কের সামনে ছিনতাইকারীর ছুরিকাঘাতে মো. জনি (২০)  নামের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক ছাত্র গুরুত্বর আহত হয়েছেন। এসময়  ছিনতাইকারীরা একটি মোবাইল সেট এবং নগদ ১৫ শ’ টাকা ছিনিয়ে নেয়।

শুক্রবার রাত সোয়া ৯টার দিকে রমনা পার্কের সামনের ফুটপাত দিয়ে হেটে যাওয়ার সময় ৩ থেকে ৪ জন ছিনতাইকারী জনির গতিরোধ করে তার পেটে ছুরিকাঘাত করে নগদ টাকা এবং মোবাইল সেট ছিনিয়ে নেয়।

পরে তাকে গুরুত্বর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (ঢামেক) নেয়া হয়। বর্তমানে জনি ঢাকা মেডিকেলের জরুরী বিভাগে চিকিৎসারত আছেন। আহতের বাবার নাম মো. হযরত আলী।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়