News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:১৩, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ঢামেকে রোগীর ওষুধ কেনার টাকা ছিনতাই!

ঢামেকে রোগীর ওষুধ কেনার টাকা ছিনতাই!

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) প্রশাসনিক ভবনের সামনে কিশোরগঞ্জ থেকে আসা এক রোগীর মোবাইল ফোন এবং ওষুধ কেনার নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।


শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

ছিনতাইয়ের শিকার রোগী লাল মিয়ার (৪৫) স্ত্রী পারভীন আক্তার ওষুধ কিনতে প্রশাসনিক ভবনের পাশে গেলে ২-৩ জন দূর্বৃত্ত ছুরি দেখিয়ে তার কাছ থেকে মোবাইল ফোন এবং নগদ ২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

পরে রাত ৯টার দিকে রোগীর স্ত্রী হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি জানান। লাল মিয়া কিশোরগঞ্জ থেকে বুধবার ঢাকা মেডিকেলের নিউরো সার্জারী বিভাগের ১ শ’ নম্বর ওয়ার্ডে ভর্তি হন।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়