News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:৩১, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৩২, ৯ ফেব্রুয়ারি ২০২০

দিনাজপুর প্রেসক্লাব নির্বাচন

চিত্ত ঘোষ-গোলাম নবী পুনঃ নির্বাচিত

চিত্ত ঘোষ-গোলাম নবী পুনঃ নির্বাচিত

দিনাজপুর: দিনাজপুর প্রেসক্লাবের দ্বি-বাষির্ক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে চিত্ত ঘোষ ও সাধারন সম্পাদক পদে গোলাম নবী দুলাল পুনঃ নির্বাচিত হয়েছেন।

শুক্রবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দিনাজপুর প্রেসক্লাব কমপ্লেক্সে শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের মোট ৬১ জন সদস্যের মধ্যে ৫৮ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচনে মোট ১৫টি পদে ৩১ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। নির্বাচনের আগেই ক্রীড়া সম্পাদক পদে হুমায়ুন কবীর বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।
 
নির্বাচনে সভাপতি পদে চিত্ত ঘোষ (দৈনিক সংবাদ/একুশে টেলিভিশন) ৪২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন সালাহউদ্দিন আহমেদ (দৈনিক কালের কণ্ঠ/ইন্ডিপেনডেন্ট টেলিভিশন)। সহসভাপতি পদে আমিনুল হক পুতুল (দৈনিক জনমত) ও আবু বকর সিদ্দিক (এখনই সময় ডট কম) নির্বাচিত হয়েছেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন ইদ্রিস আলী (দৈনিক দিনকাল) ও মাহফুজুল হক আনার (দৈনিক ইনকিলাব/যমুনা টেলিভিশন)।
সাধারন সম্পাদক পদে গোলাম নবী দুলাল (সময় টেলিভিশন) ২৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন কামরুল হুদা হেলাল (দৈনিক আলোকিত বাংলাদেশ), একরাম হোসেন তালুকদার (দি ইন্ডিপেনডেন্ট/বৈশাখী টেলিভিশন) ও শাহরিয়ার শহীদ মাহবুব হিরু (দৈনিক করতোয়া)।

সহসাধারন সম্পাদক পদে রতন সিং (দৈনিক আমাদের সময়) ৩৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ছিলেন মোর্শেদুর রহমান (বিডি নিউজ) ও দেলোয়ার হোসেন (দৈনিক অন্তরকণ্ঠ)।
 
এছাড়া কোষাধ্যক্ষ পদে আবুল কাসেম (দেশ টেলিভিশন) ২২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সাহিত্য ও পাঠাগার সম্পাদক পদে কাশি কুমার দাস ঝন্টু (দৈনিক উত্তরবঙ্গ) ৩২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।। সাংস্কৃতিক সম্পাদক পদে জিন্নাত হোসেন (বাংলার চোখ/দৃক নিউজ) ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।
দফতর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম (দৈনিক বাংলাদেশ প্রতিদিন) ৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

নির্বাহী সদস্য পদে মুকুল চট্টোপাধ্যায় (মাই টেলিভিশন), আসাদুল্লাহ সরকার (দৈনিক প্রথম আলো), মোফাসিলুল মাজেদ (দৈনিক খবর একদিন), শাহ আলম শাহী (দৈনিক মানবজমিন/চ্যানেল আই) ও বেলাল উদ্দিন শিকদার (দৈনিক পল্লী বার্তা) নির্বাচিত হয়েছেন।
 
সফিকুল হক ছুটু, পরিমল চক্রবর্তী তপন ও হামিদুল হক টিপু নির্বাচন পরিচালনা করেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়