News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৫৬, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

৬৪ হাজার গৃহহীনকে ঘর দেবে সরকার

৬৪ হাজার গৃহহীনকে ঘর দেবে সরকার

ঢাকা: ৬৪ জেলায় ৬৪ হাজার গৃহহীনকে ঘর নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন ভূমি মন্ত্রী শামসুর রহমান শরীফ। শুক্রবার পাবনার ঈশ্বরদীতে মুক্তিযোদ্ধাদের বসার ঘর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন।

মন্ত্রী বলেন, “বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ৬৪ জেলায় ৬৪ হাজার ঘর-বাড়ি নির্মাণ করার উদ্যোগ নিয়েছে। যাদের জমি নেই, অন্যের বাড়িতে থাকে, তাদের জন্য সরকার খাসজমিতে ঘর তুলে দিচ্ছে। একটি বাড়ি একটি খামার প্রকল্প বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে। ভূমি ও গৃহহীন মুক্তিযোদ্ধারা অগ্রাধিকার ভিত্তিতে সরকারের গৃহীত এ উদ্যোগের অন্তর্ভুক্ত হবেন।”

এসময় অন্যান্যের মধ্যে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম সেলিম, ঈশ্বরদী থানা অফিসার ইনচার্জ বিমান কুমার দাস, ঈশ্বরদী থানা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রাজ্জাক, মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা চান্না মন্ডল, সমাজসেবক ও ব্যবসায়ী সা’দ আহমেদ ও মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম রফিক উপস্থিত ছিলেন।

নিউজবাংলাদেশ.কম/জেএস/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়