News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪৫, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৩, ১৮ জানুয়ারি ২০২০

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

ঢাকা: রাজধানীর বাড্ডা এলাকায় সমতা প্রপার্টিজ লিমিটেডের একটি নির্মাণাধীন ১০ তলা ভবনের ৮তলা থেকে পড়ে গিয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। নিহতের  নাম আবুল খায়ের (৩০)।

শুক্রবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের (ঢামেক) জরুরী বিভাগে তার মৃত্যু হয়। তথ্যটি  নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেন হাসপাতালের ক্যাম্প ইনচার্জ এ এস আই সেন্টু চন্দ্র দাশ।

নিহতের সহকর্মী রাশেদ জানান, “বাড্ডার নর্দা এলাকার সমতা  প্রপার্টিজ লিমিটেডের একটি বহুতল ভবনে কাজ করার সময় ৮ তলা থেকে মাচাং-এ  চড়ে রডের কাজ করার সময় আবুল খায়ের ভবনের নীচে পড়ে যায়। গুরুত্বর আহত অবস্থায় তাকে প্রথমে ইউনাইটেড হসপিটালে নেয়া হয়। পরে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।”

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়