মহেশপুরে ৫৭৬ বোতল ফেনসিডিলসহ আটক ৩
ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুরে ৫ শ’৭৬ বোতল ফেনসিডিল ও মিনি ট্রাকসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার ভোর ৫টার দিকে এ ঘটনা ঘটেছে। আটককৃতরা হলেন, ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার দেওড়া গ্রামের হালিম মোল্যার ছেলে সুজন (২০), সারে জাহানের ছেলে আমজাদ হোসেন (৩২), চুয়াডাঙ্গা জেলার জীবন নগর উপজেলার মনোহরপুর গ্রামের জাফর আলীর ছেলে নুর আলম (২৫)।
মহেশপুর থানার ওসি লিয়াকত হোসেন জানান, বিপুল পরিমাণ ফেনসিডিল পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ভোরে জেলার মহেশপুর উপজেলার কালীগঞ্জ-জীবননগর সড়কের বার-মাস ব্রিজ এলাকায় অভিযান চালায় পুলিশ। এসময় জীবননগর থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী একটি মিনি ট্রাকের গতিরোধ করা হয়। এসময় মিষ্টি কুমাড়া বোঝাই ট্রাক থেকে ৫ শ’ ৭৬ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। তখন ট্রাকে থাকা ৩ মাদক ব্যসায়ীকে ট্রাকসহ আটক করা হয়।
তিনি আরো জানান, উদ্ধারকৃত ফেনসিডিলগুলো চুয়াডাঙ্গা জেলার জীবননগর থেকে ফরিদুপর জেলা নিয়ে যাওয়া হচ্ছিল। আটককৃতরা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসা করে আসছিল বলেও জানান লিয়াকত হোসেন।
নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








