নড়াইলে আটক ২৫
নড়াইল: নড়াইলে বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে বিএনপির তিন কর্মীসহ ২৫ জনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
নড়াইল পুলিশের নিয়ন্ত্রণ কক্ষ জানায়, আটককৃতদের মধ্যে নড়াইল সদর থানা এলাকার ১১ জন, লোহাগড়ার ছয় জন, কালিয়ার তিন জন ও নড়াগাতির পাঁচ জন রয়েছে। এদের মধ্যে তিন জন বিএনপির কর্মী।
নড়াইলের পুলিশ সুপার (এসপি) সরদার রকিবুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








