চাঁপাইনবাবগঞ্জে ট্রাক্টর উল্টে নিহত ২
চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের মোল্লান এলাকায় ট্রাক্টর উল্টে চালক বাদশা (২২) ও হেলপার কালু (২৮) নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে এ সড়ক দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন।
নিহত বাদশা আশরাফুল হকের ছেলে ও কালু আবুল হকের ছেলে। হতাহতদের বাড়ি সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার এসআই আতাউর রহমান ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মতিউর রহমান জানান, রাত ৮টার দিকে সুন্দরপুর ইউনিয়নের মিরেরচরা থেকে একটি ট্রাক্টর বাগডাঙ্গা আসছিল। এ সময় মোল্লান এলাকায় কালভার্টের কাছে ট্রাক্টরের সামনের একটি চাকা ফেটে উল্টে যায়। এতে চালক বাদশা ও হেলপার কালু ট্রাক্টরে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








