News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০২:৪২, ৩ এপ্রিল ২০১৫
আপডেট: ২০:০২, ১৩ ফেব্রুয়ারি ২০২০

ঢাকা উত্তর সিটি

মেয়রে ২১, কাউন্সিলরে ৪৯৩ বৈধ প্রার্থী

মেয়রে ২১, কাউন্সিলরে ৪৯৩ বৈধ প্রার্থী

ঢাকা: ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোয়নপত্রের বৈধতা পেয়েছেন ২১ জন। সাধারণ কাউন্সিল পদে প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন ৪৯৩ ও সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১৩৫ জন নির্বাচনে লড়ার সুযোগ পেয়েছেন।

বৃহ্স্পতিবার যাচাই-বাছাই শেষে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে এ তথ্য পাওয়া যায়। উত্তরে রিটার্নিং অফিসার হিসেবে রয়েছেন শাহ আলম।

এ সিটিতে মেয়র পদে ২১ জনের মনোনয়নপত্র জমা পড়লেও বাদ যান তিনজন। এর মধ্যে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল আউয়াল মিন্টুও রয়েছেন। তবে তার ছেলে তাবিখ আউয়ালের মনোনয়ন বৈধ হয়েছে।

সাধারণ কাউন্সিলর পদে এ সিটিতে জমা পড়েছে ৪৯৩টি মনোনয়ন। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৪৭ জনকে বাতিল করা হয়। ৪৪৬ প্রার্থী সাধারণ কাউন্সিলর হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করতে পারবেন।

অন্যদিকে সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ২২ জনের মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। ১৩৫ জন এ পদে মনোনয়নপত্র জমা দিলেও এখন পর্যন্ত ১১৩ জন নির্বাচন করতে পারবেন বলে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে জানানো হয়।

তবে যাদের প্রার্থিতা বাতিল করা হয়েছে তারা আগামী তিনদিনের মধ্যে আপিল করতে পারবেন। আগামী রোববার আপিল করার শেষ দিন। ইতোমধ্যে মেয়র পদে নিজের প্রার্থিতা বৈধ চ্যালেঞ্জ করে ঢাকার বিভাগীয় কমিশনার জিল্লার রহমানের কাছে আপিল করেন আবদুল আউয়াল মিন্টু।

সব মিলিয়ে ঢাকার দুই (উত্তর ও দক্ষিণ) সিটি করপোরেশন নির্বাচনের মনোনয়ন যাচাই-বাছাই শেষে সাধারণ কাউন্সিলর পদে ৯৮৪ জন ও সংরক্ষিত পদে ২৪২জন বৈধ প্রার্থী হিসেবে প্রতিন্দ্বন্দ্বিতা করবেন।

আগামী ৯ এপ্রিলের মধ্যে কোনো প্র্রার্থী চাইলে তার প্রার্থিতা প্রত্যাহার করতে পারবেন। এ মাসের ২৮ তারিখ ঢাকার দুটি ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়