News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৫:৪২, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ২৩:২৫, ১৮ জানুয়ারি ২০২০

অটোরিকশা চালক পেটালো পুলিশকে

অটোরিকশা চালক পেটালো পুলিশকে

ঢাকা: রাজধানীতে নিষিদ্ধ অটোরিকশা চলাচলে বাধা দিতে গিয়ে অটো চালকের পিটুনিতে গুরুতর আহত হয়েছেন ট্রাফিক পুলিশের কনস্টেবল আশরাফুল (২৮)।

বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে খিলগাঁও থানার মেরাদিয়া আল রাজী হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।

ঘটনার বর্ণনা দিয়ে আহত আশরাফুল জানান, “বিকেলে তিনি মেরাদিয়া আল রাজী হসপিটালের সামনে একটি ব্যাটারি চালিত অটোরিকশা আটক করলে চালক আরও কয়েকজনকে ডেকে এনে তাকে ব্যাপক মারপিট করে।”

খিলগাঁও এলাকার কর্তব্যরত সার্জেন্ট মো. কামরুল ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে উদ্ধার করে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে ভর্তি করান।

অবস্থার অবনতি হলে আশরাফুলকে ঢাকা মেডিকেলে ভর্তি করান টিএসআই মো. নূর উল্ল্যাহ।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এনএইচ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়