নিজ শটগানে গুলিবিদ্ধ পুলিশ
ঢাকা: ডিউটি শেষে অস্ত্র জমা দিতে গিয়ে নিজের শটগানের গুলিতে গুলিবিদ্ধ হয়েছেন পুলিশের নায়েক মো. তরিকুল ইসলাম। তার ডান উরুতে গুলি লাগে।
বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন তিনি।
বৃহস্পতিবার সন্ধ্যা ছটার দিকে রাজারবাগ পুলিশ লাইনে এ ঘটনা ঘটে।
প্রথমিক অবস্থায় তরিকুল ইসলামকে রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে নেওয়া হলেও পরে রাত সাড়ে আটটার দিকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
তথ্যটি নিউজবাংলাদেশ.কমকে নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্প ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাশ।
তিনি জানান, “ডিউটি শেষে সন্ধ্যায় তরিকুল ইসলাম ব্যারাকে অস্ত্র জমা দিতে যায়। এসময় দুর্ঘটনাবশত শটগানের গুলি তার ডান পায়ে বিদ্ধ হয়।”
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/কেজেএইচ
নিউজবাংলাদেশ.কম








