News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৬, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৩:৫৬, ১ মার্চ ২০২০

‘চালকল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

‘চালকল মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে’

ঢাকা: চাল বাজারজাতকরণে পাটের বস্তা ব্যবহার না করায় চালকল মালিকদের বিরুদ্ধে সরকার ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন বস্ত্র ও পাটমন্ত্রী ইমাজউদ্দিন প্রামাণিক।

বৃহস্পতিবার দশম জাতীয় সংসদে পঞ্চম অধিবেশনের শেষ কার্যদিবসে সংরক্ষিত মহিলা আসনের মনোয়ারা বেগমের টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাবে সংসদে তিনি একথা বলেন।
 
মন্ত্রী বলেন, “সরকারের নির্দেশনা সত্ত্বেও চাল বাজারজাতকরণে যেসব মিল মালিকরা পাটের বস্তা ব্যবহার করছেন না তাদের বিরুদ্ধে সরকার পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার আইন ২০১০ এবং পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার বিধিমালা ২০১৩- এর আওতায় এ ব্যবস্থা গ্রহণ করবে।”

এরই মধ্যে বিভিন্ন জেলায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা, মালামাল জব্দ ও সতর্ক করাসহ বিভিন্ন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলেও তিনি জানান।

নিউজবাংলাদেশ.কম/এমএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়