ঝিনাইদহে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত
ঝিনাইদহ: ‘অটিজম সচেতনতা থেকে সক্রিয়তা, একীভূত সমাজ গঠনে শুভ বারতা’ প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে বিশ্ব অটিজম সচেতনতা দিবস। এ উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা বলেন, অটিজম আক্রান্তরা সমাজের অভিশাপ নয়, সম্পদ। তাই অটিজম আক্রান্তদের প্রতি সবাইকে সচেতন হবার আহ্বান জানান তারা।
জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল মতিনের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুর রফিক, সদর উপজেলা নির্বার্হী কর্মকর্তা জুলকার নায়ন প্রমুখ।
নিউজবাংলাদেশ.কম/এসআরআর/এফই
নিউজবাংলাদেশ.কম








