News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৬:৫৫, ২ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:০৬, ১৮ জানুয়ারি ২০২০

প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন

প্রতিবন্ধীদের দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন

ঢাকা: প্রতিবন্ধী জনগোষ্ঠীকে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৃহস্পতিবার বিশ্ব অটিজম সচেনতা দিবস উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সমাজকল্যাণ মন্ত্রণালয় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, “প্রতিবন্ধীদের মা-বাবারা অনেক সময় হতাশা প্রকাশ করেন, হতাশার কোনো কারণ নেই। তাদের ভালোবাসা-স্নেহ দিয়ে দেশের সম্পদ হিসেবে গড়ে তুলুন।”

প্রতিবন্ধীদের সুযোগ-সুবিধা নিশ্চিত করতে সরকার বিভিন্ন পদক্ষেপ হাতে নিয়েছে জানিয়ে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, “সমাজের সচেতন মানুষরা প্রতিবন্ধীদের এগিয়ে নেয়ার ক্ষেত্রে দায়িত্বশীল ভূমিকা রাখুন। তারা জাতীয় সম্পদ হিসেবে গড়ে উঠবে।”

তিনি বলেন, “এদের প্রতিবন্ধী নয়, জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করতে হবে। আমাদের সাধারণ ক্রীড়াবিদরা বিশ্বচ্যাম্পিয়ন হতে না পারলেও প্রতিবন্ধীরাই বিশ্বচ্যাম্পিয়ন হয়ে বিশ্বদরবারে বাংলাদেশের শির উন্নত করেছে।”

নিউজবাংলদেশ.কম/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়