ট্রলারে বাল্কহেডের ধাক্কা
মৃতের সংখ্যা বেড়ে ৫
মুন্সিগঞ্জ: গজারিয়ায় মেঘনা নদীতে ট্রলারে বাল্কহেডের ধাক্কায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন বেশ কয়েকজন।
বুধবার রাতে এ দুর্ঘটনা ঘটে।
বুধবার বালুভর্তি ওই বাল্কহেড ঢাকার দিকে যাওয়ার পথে রাত আটটার দিকে যাত্রীবাহী ট্রলারটিকে ধাক্কা দেয়। এতে বাল্কহেডের সামনের অংশ ট্রলারের সঙ্গে গেঁথে যায়। দুর্ঘটনার সময়ই ট্রলারের একজন যাত্রী মারা যান। ওই ট্রলারে তখন অন্তত ৭৫ জন যাত্রী ছিল। অনেকেই সাঁতরে তীরে উঠতে পারলেও বাকিরা নিখোঁজ থাকে।
এ ঘটনায় বৃহস্পতিবার দুপর পর্যন্ত পাঁচজনের মৃতদেহ উদ্ধারে খবর পাওয়া গেছে।
দুর্ঘটনার পরই বাল্কহেডের চালক ও অন্যান্য লোকজন পালিয়ে যায়। পুলিশ বাল্কহেডটি জব্দ করেছে।
নিউজবাংলাদেশ.কম/এফএ
নিউজবাংলাদেশ.কম








