News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৫, ১৮ জানুয়ারি ২০২০

সন্ত্রাসী হামলায় ২ সন্তানসহ মা আহত

সন্ত্রাসী হামলায় ২ সন্তানসহ মা আহত

ঢাকা: রাজধানীতে সন্ত্রাসী হামলায় ২ সন্তানসহ মা আহত হয়েছেন। বর্তমানে তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে খিলগাঁও মুরাদিয়া এলাকায় হামলার এ ঘটনা ঘটে। আহতরা হলেন-মা হাওয়া বেগম (৩৭), মেয়ে সাথী আক্তার (১৫) ও ছেলে সবুজ (১২)। পরে আহতদের রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই মোজাম্মেল হক বিষয়টি নিউজবাংলাদেশকে নিশ্চিত করেছেন।

আহত হাওয়া বেগমের স্বামী বলেন, “জমি নিয়ে বিরোধের জের ধরে সন্ধ্যায় স্থানীয় সন্ত্রাসী মোস্তফা, সজিব, শাহীন, মোমিনসহ ৫ থেকে ৭ জন আমার বাড়িতে হামলা করে। এসময় আমাকে না পেয়ে তারা আমার স্ত্রী ও ছেলেমেয়ের ওপর হামলা করে।”

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়