News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৫৩, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২১:২২, ১১ ফেব্রুয়ারি ২০২০

চৈতালি বর্ষণে চিড়িয়াখানায় পেখম মেলল ময়ূর

চৈতালি বর্ষণে চিড়িয়াখানায় পেখম মেলল ময়ূর

ঢাকা: স্বস্তির বৃষ্টিতে ভিজেছে নগর, হাঁপ ছেড়েছেন নগরবাসীরাও। আর প্রকৃতির এই পরিবর্তনের পুলকে পাখা মেলেছে চিড়িয়াখানার ময়ূরও।

প্রকৃতির নিয়মে আকাশে মেঘ জমলেই পেখম মেলে ময়ূরীকে আকর্ষণ করতে নাচ ধরে ময়ূর। বুধবারও ঢাকা চিড়িয়াখানার ময়ূরদের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। নগরের আকাশজুড়ে ঘন কালো মেঘ দেখেই চিড়িয়াখানার খাঁচাতেও পাখা মেলে তারা। বৃষ্টির ছন্দে যেন গানের তালে নাচছে তারা ‘নাচ ময়ূরী নাচ রে...’। 

নিউজবাংলাদেশ.কম/এমএম

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়