News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:১০, ১ এপ্রিল ২০১৫
আপডেট: ২২:১৬, ১৮ জানুয়ারি ২০২০

কাল বাংলাদেশে আসছেন আইএমএসওর মহাপরিচালক

কাল বাংলাদেশে আসছেন আইএমএসওর মহাপরিচালক

ঢাকা: আন্তর্জাতিক নৌ সংস্থার (আইএমও) আওতায় প্রতিষ্ঠিত যুক্তরাজ্যভিত্তিক ইন্টারন্যাশনাল মোবাইল স্যাটেলাইট অর্গানাইজেশনের (আইএমএসও) মহাপরিচালক ক্যাপ্টেন মঈন আহমেদ কাল (২ এপ্রিল) বাংলাদেশ সফরে আসছেন।

সফরের সময় তিনি রাষ্ট্রপতি, প্রধান মন্ত্রী, পররাষ্ট্র মন্ত্রী এবং নৌপরিবহন মন্ত্রীর সাথে সাক্ষাত করবেন বলে নৌ পরিবহন মন্ত্রণালয় জানিয়েছে।  

বাংলাদেশের নাগরিক ক্যাপ্টেন মঈন আহমেদই প্রথম ইউরোপের বাইরে আইএমএসও’র মহাপরিচালক পদে নির্বাচিত হন। তার এ বিজয়ে মেরিটাইম ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বেল আশা করেছন সংশ্লিষ্টরা।

আইএমএসও’র মতো গুরুত্বপূর্ণ সংস্থায় বাংলাদেশের নাগরিক মহাপরিচালক পদে নির্বাচিত হওয়ায় নৌপরিবহন মন্ত্রণালয় এবং মেরিটাইম ফোরাম বাংলাদেশ  যৌথভাবে  তাকে সংবর্ধনা প্রদান করবে।
    
মহাপরিচালক পদের জন্য আইএমএসও’র ৯৯টি সদস্য রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ  জার্মানী, ফ্রান্স, ইটালী ও রোমানিয়াসহ মোট ৫টি দেশ এ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। মোট ৪টি পর্যায়ে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং প্রতিটি পর্যায়ে বাংলাদেশের  প্রতিনিধি বিপুল ভোটের ব্যবধানে জয়লাভ করেন।

উল্লেখ্য ক্যাপ্টেন মঈন বাংলাদেশ শিপিং কর্পোরেশনের নির্বাহী পরিচালক (প্রযুক্তি)। তিনি বর্তমানে লন্ডনে অবস্থিত আন্তর্জাতিক নৌ সংস্থায় (আইএমও) লিয়েনে কর্মরত আছেন। মঈন যুক্তরাজ্য থেকে মাস্টার মেরিনার সার্টিফিকেট অর্জন করেন এবং সুইডেনের মালমোতে অবস্থিত ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি থেকে মাস্টার্স ডিগ্রী অর্জন করেন।

নিউজবাংলাদেশ.কম/টিআইএস/এএইচকে
 

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়