মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন
ঢাকা: ঢাকা ইপিজেডের গ্রামীণ নীটওয়্যার শ্রমিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার ও চাকরি পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এ দাবি করেন।
জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর সাধারণ সম্পাদক শাফিয়া পারভিন বলেন “আমাদের শ্রমিকদের উপর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। আমরা এই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি করছি।”
এসময় সংগঠনের সাধারণ সম্পাদক শাফিয়া পারভিন, সহসভাপতি নূরুন নাহার, কেন্দ্রীয় নেতা আরিফ আক্তার, শ্রমিক নেতা শহিদুল ইসলাম প্রমুখ মনববন্ধনে উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, যে ঢাকা ইপিজেডেডের ড. ইউনূসের মালিকাধীন গ্রামীণ নীটওয়্যার শ্রমিকদের গত বছরের অর্জিত ছুটির টাকা গত ১২ মার্চ ২০১৫ তারিখে দাবি করলে কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষ শ্রমিকদের উপর হামলা ও মারধর করে ঐদিন কারখানাটি বন্ধ ঘোষণা করে। পরে ২৫ মার্চ কারখানাটি পুণরায় আবার চালু করা হয়। এরই মধ্যে কারখানা কর্তৃপক্ষ গত ১৪ তারিখে শ্রমিকদের ৭৫ জনের নাম উল্লেখ্য করে আরও ২০০ জনের নাম না উল্লেখ্য করে মামলা দেয় ।
নিউজবাংলাদেশ.কম/আরবিএস/এএইচকে
নিউজবাংলাদেশ.কম








