বাস-ট্রাক সংঘর্ষে গাজীপুরে নিহত ৩
গাজীপুর: গাজীপুরের কড্ডা এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস-ট্রাকের সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছে। নিহতদের পরিচয় এখনও পাওয়া যায়নি। এ ঘটনায় আহত হয়েছে আরো ৬ জন। আহতরা হলেন, আলম (৩৫), সুরুফা (২২), মাসুদ (৩০), ফরিদুর রহমান (২৪) হাবিজ উদ্দিন (৪০) ও ইসমাইল (৩৪)।
বুধবার সকাল ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
কোনাবাড়ি হাইওয়ে ফাঁড়ির এসআই সাইফুল ইসলাম জানান, সকালে কড্ডা ব্রিজ এলাকায় গাজীপুরগামী আজমেরি পরিবহনের একটি বাসকে বিপরীত দিক থেকে আসা একটি অজ্ঞাত ট্রাক ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই এক নারী (১৮) নিহত হয়। পরে হাসপাতালে নিয়ে আসার পর গুরুতর আহত অবস্থায় আরো দুই জনের মৃত্যু হয়।
এলাকাবাসী দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
সংশ্লিষ্ট থানা পুলিশ দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








