শাহজালালে সাড়ে ৪ কেজি সোনাসহ তরুণী আটক
ঢাকা: রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাড়ে ৪ কেজি সোনাসহ পলি রানী (২৫) নামে এক তরুণীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুয়ালালামপুর থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে ওই তরুণীকে আটক করা হয়।
বিমানবন্দর কাস্টমসের সহকারী কমিশনার রিয়াদুর ইসলাম (এসি) জানান, একটি হেয়ার ড্রায়ার মেশিনের ভেতরে অভিনব কৌশলে সাজিয়ে ৪ কেজি ৪৬০ গ্রাম সোনা নিয়ে আসেন ওই নারী। তিনি বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে করে মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে আসেন।
নিউজবাংলাদেশ.কম/এফই
নিউজবাংলাদেশ.কম








