কারাগার এলাকার সব রাস্তা বন্ধ
ঢাকা: জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করার আগে কেন্দ্রীয় কারাগার এলাকার সব রাস্তা বন্ধ করে দেয়া হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার অংশ হিসেবেই রাস্তাগুলো বন্ধ করা হয়েছে।
সন্ধ্যার পর কারাগার এলাকার আইনশৃঙ্খলা অবস্থা পরিদর্শন করেছেন ডিবির যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম, ডিসি কৃষ্ণপদ রায় ও শেখ নাজমুল আলম।
কামারুজ্জামানের ফাঁসি কার্যকর করতে কারা কর্তৃপক্ষ সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ রাতেই তার ফাঁসি কার্যকর করা হবে বলে ধারণা করা হচ্ছে।
এর আগে কামারুজ্জামানের ফাঁসির নির্বাহী আদেশে সই করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এরপর তা কারাগারে পৌঁছে দেয়া হয়। তখন থেকেই ফাঁসির সব আয়োজন সম্পন্ন করতে ব্যস্ত হয়ে পড়ে কারা কর্তৃপক্ষ।
কামারুজ্জামানের পরিবারের সদস্যরা বিকেলে তার সঙ্গে শেষ দেখা করে গেছেন।
সন্ধ্যার পর বিভিন্ন সময়ে কারাগারে পৌঁছেছেন ফাঁসি সংশ্লিষ্ট কর্মকর্তারা।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








