News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১২:১৪, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ১১:০২, ১৮ জানুয়ারি ২০২০

ইয়েমেন থেকে ফিরছে আরো ১০ বাংলাদেশি

ইয়েমেন থেকে ফিরছে আরো ১০ বাংলাদেশি

ঢাকা: আজ সন্ধ্যায় আরো ১০ প্রবাসী বাংলাদেশিকে ঢাকায় ফিরিয়ে আনা হচ্ছে। ইয়েমেন থেকে জিবুতি হয়ে তারা ঢাকায় অবতরণ করবেন বলে জানা গেছে।

পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক গণমাধ্যমকে বলেন, “ফ্লাই দুবাই বিমানের এফজেড-৫৮৫ ফ্লাইটে সন্ধ্যা পৌনে সাতটার দিকে ঢাকায় তাদের অবতরণের কথা রয়েছে।”

দুপুরে নিজের দপ্তরে তিনি সাংবাদিকদের বলেন, “ভারতীয় জাহাজে করে জিবুতিতে অবস্থানরত বাংলাদেশিদের কেরালা রাজ্যের কোচিন বন্দরে নিয়ে আসার পরিকল্পনা রয়েছে। এরপর একটি বিশেষ ফ্লাইটে করে তাদেরকে ঢাকায় আনা হবে।”

তিনি আরো বলেন, “এখন পর্যন্ত মোট ৩৬০ প্রবাসী বাংলাদেশিকে ইয়েমেন থেকে জিবুতিতে সরিয়ে নেয়া হয়েছে। তাদের মধ্যে ৩৪০ জনকে ভারতীয় নৌবাহিনীর জাহাজে এবং ২০ জনকে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে জিবুতি নেয়া হয়েছে।

উল্লেখ্য, প্রথম ধাপে গত শুক্রবার ১১ জন প্রবাসী বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হয়।

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়