News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:৩৩, ১১ এপ্রিল ২০১৫
আপডেট: ০৪:২১, ২৩ জানুয়ারি ২০২০

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১

বেনাপোল সীমান্তে বিএসএফের গুলিতে নিহত ২, আহত ১

যশোহর: বেনাপোল-দৌলতপুর সীমান্তে ভারতীয় বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি যুবক নিহত হয়েছে। আহত হয়েছে একজন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার ভোররাতে বেনাপোল পোটথানাধীন দৌলতপুর সীমান্ত দিয়ে ভারতের ঘুনারমাঠ এলাকায় প্রবেশকালে বিএসএফ বাংলাদেশি গরু রাখালদের ওপর কয়েক রাউন্ড গুলি বর্ষণ করে। গুলিতে এসময় আহত হয় ৩ রাখাল।

সূত্র আরো জানায়, গুলি থেকে বেঁচে যাওয়া সঙ্গীরা আহতদের চিকিৎসার জন্য নাভারনের উদ্দেশে রওয়ানা দেয়। পথিমধ্যে কাগজপটুকুর নামক স্থানে মারা যান ঝিনাইদহ এলাকার আব্দুস সাত্তারের পুত্র মনির হোসেন শান্ত (৪২)।

সূত্র জানায়, নাভারন হাসপাতালে নেয়া হলে সেখানে মারা যান বেনাপোল পুটখালি গ্রামের আজিজুল ইসলামের পুত্র আকু (২১)। পুলিশ লাশ দুটো উদ্ধার করেছে।

যশোর ২৬ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহাঙ্গীর হোসেন নিউজবাংলাদেশকে ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহতদের শরীরে অসংখ্য স্প্রিটারের চিহ্ন রয়েছে। আহত এক যুবক যশোরে চিকিৎসাধীন রয়েছে।

নিহত শান্তর স্ত্রী আশু নিউজবাংলাদেশকে বলেন, “শুক্রবার বিকালে তিনি গরুর ভুড়ি বাজারে বিক্রি করে আর বাড়ি ফেরেননি। ফিরলেন লাশ হয়ে।”

নিউজবাংলাদেশ.কম/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়