News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১১:২৫, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩১, ১৯ জানুয়ারি ২০২০

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিজিবি-বিএসএফ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সীমান্তের হুদাপাড়ায় শুক্রবার বেলা ১১টার দিকে কোম্পানী কমান্ডার পর্যায়ের এই পতাকা বৈঠকটি অনুষ্ঠিত হয়।

এতে বিজিবি‘র পক্ষে নেতৃত্ব দেন কুসুমপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী এবং বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১৭৩ বিএসএফ জোড়পাড়া ক্যাম্প কমান্ডার এসআই গাড়া রাম ।

পতাকা বৈঠকে তারকাটার বেড়া না কাটা, মাদকদ্রব্য চোরাচালান, নারী ও শিশু পাচার রোধ এবং অবৈধভাবে সীমান্ত পাড়ি দেওয়ার ঘটনা নিয়ে আলোচনা হয়। এতে উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় রাখার বিষয়েও আলোচনা করা হয়।

নিউজবাংলাদেশ.কম/এ/এসজে/এএইচকে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়