News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১০:২০, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ০২:৩২, ১৯ জানুয়ারি ২০২০

রাজধানীতে বিদেশী অস্ত্র ও গানপাউডারসহ গ্রেফতার ৩

রাজধানীতে বিদেশী অস্ত্র ও গানপাউডারসহ গ্রেফতার ৩

ঢাকা: রাজধানীর কেরাণীগঞ্জে পৃথক অভিযানে অস্ত্র, গুলি ও গানপাউডারসহ ৩ সন্ত্রাসীকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে দক্ষিণ কেরাণীগঞ্জ ও কেরাণীগঞ্জ মডেল থানা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

দক্ষিণ কেরাণীগঞ্জ থেকে গ্রেফতারকৃতরা হলেন- আরব আলী ও জয় আহম্মেদ ওরফে সিরাজুল ইসলাম। তাদের কাছ থেকে একটি বন্দুক, একটি রিভালবার, একটি এলজি বন্দুক, ১৪টি কার্তুজ, দুই রাউন্ড রিভালবারের গুলি ও ৮৭০ গ্রাম গান পাউডার উদ্বার করেছে পুলিশ।

অপরদিকে, কেরানীগঞ্জ মডেল থানা এলাকা থেকে খলিল মিয়া নামের এক চিন্হিত সন্ত্রাসীকে আটক করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ। এসময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, ২১ রাউন্ড গুলি, ৫৬ পিস ইয়াবা উদ্বার করা হয়।

শুক্রবার সকালে রাজধানীর মিন্টো রোডে ডিএমপি গণমাধ্যম কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ঢাকা জেলা পুলিশ সুপার হাবিবুর রহমান।

তিনি জানান, গ্রেফতার আরব আলী ও জয় জিজ্ঞাসাবাদকালে আন্তঃজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়