মাতুয়াইলে সড়ক দুর্ঘটনায় মা ও ছেলে নিহত
ঢাকা: রাজধানীর মাতুয়াইলে বাস ও রিকশার সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন শাকিলা ইসরাত ঝুমুর (৩২) ও হামিম (১২)। এ ঘটনায় ঝুমুরের মেয়ে রিতা (৮) গুরুতর আহত হয়েছে।
সকালে ছেলে ও মেয়েকে নিয়ে ঝুমুর যাত্রাবাড়ি থেকে রিকশায় এক আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। তারা মাতুয়াইল মা ও শিশু হাসপাতালের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাস তাদের বহনকারী রিকশাটিকে ধাক্কা দেয়। এতে তারা তিন জনই গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক বেলা সাড়ে ১১টার দিকে মা ও ছেলেকে মৃত ঘোষণা করে। মেয়ে রিতা ঢামেকে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক।
নিহত ঝুমুরের স্বামী মইনুল ইসলাম ঢাকার বায়তুল মোকাররম মার্কেটে কার্পেট ব্যবসায়ী। তাদের বাসা শনির আখড়ার জাপানি বাজারের পাশে তাদের বাসা।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফই
নিউজবাংলাদেশ.কম








