News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:১২, ১০ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতির প্রতিবাদ

জাতিসংঘের মানবাধিকার কমিশনের বিবৃতির প্রতিবাদ

ঢাকা: একাত্তরের যুদ্ধাপরাধী জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করতে জাতিসংঘের মানবাধিকার কমিশন যে বিবৃতি দিয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ অনলাইন অ্যাক্টিভিষ্ট ফোরাম-বোয়াফ। বৃহস্পতিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়।

বিবৃতিতে সংগঠনের সভাপতি কবীর চৌধুরী তন্ময় বলেন, কুখ্যাত মানবতাবিরোধী অপরাধী কামারুজ্জামানের মৃত্যুদন্ডের রায় বহাল থাকা নিয়ে জাতিসংঘের মানবাধিকার কমিশনের মুখপাত্র রাভিনা সামদাসানি জাতিসংঘের পক্ষ থকে যে বিবৃতিতে দিয়েছে তা মিথ্যাচার ও উদ্দেশ্যপ্রণোদিত।

বিবৃতিতে বলা হয়, এই সব স্পর্শকাতর বিষয়ে বক্তব্য বিবৃতি দেওয়ার আগে আরও সতর্ক হওয়া উচিত। কারণ এই ধরনের বক্তব্য বিবৃতির ফলে আন্তর্জাতিক ওই সংগঠনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন ওঠে।

বিবৃতিতে আরও বলা হয়, মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার কাজ যতই অগ্রসর হচ্ছে, এই বিচার কাজকে বিতর্কিত করতে কিছু ব্যক্তি ও মহল ততই অপচেষ্টা করছে। তাই এই ধরনের অপব্যাখা, ষড়যন্ত্রমূলক বিবৃতির প্রতি আন্তর্জাতিক সংগঠনসহ সরকারকেও সতর্ক হওয়া জরুরী।

জাতিসংঘের মানবাধিকার কমিশন এই সব কুখ্যাত মানবতাবিরোধী অপরাধীদের পক্ষে বিবৃতি না দিয়ে অপরাধ প্রবণতা রোধ করতে সহায়তা করবে বলে বিবৃতিতে আশা প্রকাশ করা হয়।

প্রসঙ্গত, জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জমানের বিচার ত্রুটিপূর্ণ আখ্যায়িত করে তার ফাঁসি বন্ধ করার আহ্বান জানিয়েছে জাতিসংঘের মানবাধিকার কমিশন । গত ৮ এপ্রিল জেনেভা থেকে প্রকাশিত এক বিবৃতিতে এই আহবান জানানো হয়।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়