News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৬:১৪, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

সড়ক দুর্ঘটনায় ৫ মৃত্যু

ক্ষতিপূরণ দাবি ইজিবাইক সমিতির

ক্ষতিপূরণ দাবি ইজিবাইক সমিতির

লালমনিরহাট: লালমনিরহাটে সড়ক দুর্ঘটনায় ইজিবাইক চালক ফারুকসহ তার পরিবারের পাঁচ সদস্য মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার মানব বন্ধন করেছে জেলার ইজিবাইক মালিক ও চালক কল্যাণ সমিতি।

বেলা ১২টার দিকে লালমনিরহাট মিশন মোড় চত্বরে এক ঘণ্টার মানব বন্ধন করে সমিতি নেতারা আগামী সাতদিনের মধ্যে ঘাতক ড্রাইভারকে আটক এবং নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন।

মানবন্ধনে বক্তব্য রাখেন, শ্রমিক নেতা মনিরুজ্জামান মনির, জেলা ইজিবাইক মালিক ও চালক কল্যাণ সমিতির সভাপতি শাহজাহান আলী, সমিতির ভেলাবাড়ী ইউনিয়ন সভাপতি আব্দুল আজিজ, অটো শ্রমিক এমদাদ হোসেন প্রমুখ।

এ মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নম্বর ও প্লেটবিহীন বাসের চালক ও বাস মালিককে দ্রুত আটক করাসহ নিহত পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবি জানায় তারা।

এ দুর্ঘটনায় বাসটির কোনো রেজিস্ট্রেশন নম্বর না থাকায় বাস সদর থানার হেফাজতে রয়েছে। এ ঘটনায় এ পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।

পুলিশ জানায়, “এ ব্যাপারে সদর থানার এসআই আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করলে ওসি মাহফুজুর রহমান এসআই আনিছুজ্জামানকে তদন্তের দায়িত্ব দেন।”

ঘটনা তদন্তে কোনো অগ্রগতি হয়নি বলে জানা যায়।

উল্লেখ, গত ৭ এপ্রিল মঙ্গলবার দুপুরে সদর উপজেলার বড়বাড়ী ইউনিয়নের সেলিমনগর এলাকায় ইজিবাইক ও বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ সদস্যের মৃত্যু হয়।

নিউজবাংলাদেশ.কম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়