News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৩:৪৪, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৮, ১৮ জানুয়ারি ২০২০

মিলানে আদালতে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত

মিলানে আদালতে বন্দুকধারীর হামলায় ৪ জন নিহত

ইতালির মিলানে আদালতে এক বন্দুকধারীর হামলায় অন্তত চার জন নিহত হয়েছেন। হামলাকারীকে আটক করেছে পুলিশ।

বিবিসি জানায়, হামলাকারী ওই ব্যক্তির নাম ক্লদিও গিয়ার্দেল্লো। তিনি একটি দেউলিয়া মামলার আসামী ছিলেন বলে স্থানীয় পত্রিকার বরাত দিয়ে কর্তৃপক্ষ জানিয়েছেন।

দ্যা অ্যানসা বার্তা সংস্থা জানিয়েছে, লোকটি প্রথমে দেউলিয়া আদালতের এক বিচারককে গুলি করে হত্যা করে। তবে, এ ঘটনায় মৃত্যুবরণকারী চতুর্থ ব্যক্তি হার্ট এ্যাটাকের শিকার হন।

হামলা চালিয়ে মোটরবাইকে করে পালাবার সময় মিলানের ভিমারকেট এলাকা থেকে ক্লদিও গিয়ার্দেল্লোকে আটক করা হয়।

এ ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী এ্যঞ্জেলিনো আলফানো জানিয়েছেন, আটক ব্যক্তিকে মিরানের এক সামরিক পুলিশ ব্যারাকে নিয়ে যাওয়া হয়েছে।

নিউজবাংলাদেশ.কম/এসজে

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়