বারডেমে ২ হিজড়াকে কর্মচারীদের পিটুনি
ঢাকা: রাজধানীর বারডেম জেনারেল হাসপাতালের ক্যান্টিনে মুন্নী (৩৫) ও নূরী (৩০) নামের ২ হিজড়াকে পিটিয়েছে কর্মচারীরা।
বৃহস্পতিবার বিকেল সাড়ে তিনটার দিকে এ ঘটনা ঘটে। আহত মুন্নী ও নূরীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, বিকেল পহেলা বৈশাখ উপলক্ষে হিজড়াদের পক্ষ থেকে বারডেমে ক্যান্টিনে এসে একহাজার টাকা বখশিশ দাবি করেন তারা। ক্যান্টিনের ম্যানেজার কথা কাটাকাটির পর তাদেরকে দুইশ টাকা দিলে বিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে ম্যানেজার নূরীর গালে চড় দেন। এর জেরে তারা ক্যান্টিনের আসবাবপত্র ভাঙচুর শুরু করেন।
এসময় ক্যান্টিনের কর্মচারীরা সবাই মিলে তাদেরকে বেধড়ক পিটুনি দেয়। পরে খবর পেয়ে হিজড়াদের আরেক দল মুন্নী ও নূরীকে উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। মেডিকেল পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








