মৃত্যুদণ্ড স্থগিতের আহ্বান ইইউয়ের
ঢাকা: মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) আবারও তাদের অবস্থান পুনর্ব্যাক্ত করেছে। জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকরের আগে বৃহস্পতিবার ফের তারা এ আহ্বান জানালো।
বিশ্বের সব দেশে মৃত্যুদণ্ড তুলে দেওয়ার জন্য নিয়মিত আহ্বান জানিয়ে আসছে ইউরোপীয় ইউনিয়ন।
কামারুজ্জামানের মৃত্যুদণ্ডাদেশের পরিপ্রেক্ষিতে জারি করা বিবৃতিতে বাংলাদেশ সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড তুলে নেয়ার প্রক্রিয়ার অংশ হিসেবে কামারুজ্জামানের মৃত্যুদণ্ড কার্যকর না করার আহ্বান জানিয়েছে ইইউ।
বুধবার জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনও কামারুজ্জামানের মৃত্যুদণ্ড স্থগিত করার আহ্বান জানিয়ে বলা হয়েছে, এই বিচারের ক্ষেত্রে আন্তর্জাতিক মান অনুসরণ না করা এবং ত্রুটির অভিযোগ রয়েছে।
নিউজবাংলাদেশ.কম/এজে
নিউজবাংলাদেশ.কম








