র্যাবের অভিযানে নারীসহ ৪ ইয়াবা ব্যবসায়ী আটক
ঢাকা: রাজধানীর পৃথক পৃথক এলাকায় অভিযান চালিয়ে নারীসহ ৪ ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১। এসময় তাদের কাছ থেকে ১৯ হাজার ৩০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে তাদের আটক করা হয়। আটকরা হলেন- সুমী, জাভেদ, নূর এবং সিদ্দিক। র্যাব সদরদপ্তরের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পরিচালক মাকসুদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।
র্যাব-১ এর অধিনায়ক লে. কমান্ডার কাজী মোহাম্মদ শোয়েব জানান, রাজধানীর উত্তরা গুলিস্তান, আবদুল্লাপুর, টঙ্গী, বনানী ও কাফরুল এলাকায় অভিযান চালিয়ে এই চক্রকে আটক করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে ইয়াবা ছাড়াও একটি প্রাইভেটকার, একটি মোটরসাইকেল ও ১২টি মোবাইল উদ্ধার করা হয়।
নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এমএম
নিউজবাংলাদেশ.কম








