News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৪:৪৮, ৯ এপ্রিল ২০১৫
আপডেট: ১০:৫৯, ১৮ জানুয়ারি ২০২০

শাহজালালে ২৩৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ

শাহজালালে ২৩৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ

ঢাকা: হযরত শাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২৩৪ কার্টন বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর।

বৃহস্পতিবার সকালে অবৈধভাবে আনা এসব সিগারেট জব্দ করা হয়।  

শুল্ক গোয়েন্দা অধিদপ্তর এক বার্তায় এ তথ্য জানিয়েছে। ।

বার্তাটিতে বলা হয়, সকাল নয়টায় দুবাই থেকে আসা জি ৯৫১৫ নম্বরের একটি ফ্লাইট শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে। পরে শুল্ক গোয়েন্দারা অভিযান চালিয়ে সাত নম্বর কাস্টম হল বেল্ট থেকে সিগারেটগুলো জব্দ করেন। এর মধ্যে ২১০ কার্টন বেনসন অ্যান্ড হেজেস ও বাকিগুলো ইজি স্পেশাল গোল্ড। আমদানি নীতি আদেশ লঙ্ঘন করে এসব সিগারেট আনা হয়।

নিউজবাংলাদেশ.কম/এনএইচ/এফএ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়