News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৭:৩২, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩১, ১৯ জানুয়ারি ২০২০

‘ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিন’

‘ঝড়ে ক্ষতিগ্রস্ত কৃষক পুনর্বাসনে দ্রুত ব্যবস্থা নিন’

ঢাকা: দেশের বিভিন্ন অঞ্চলে বয়ে যাওয়া কালবৈশাখী ঝড় এবং শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ নিশ্চিত করার লক্ষ্যে বিভিন্ন মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কৃষি মন্ত্রণালয়কে নির্দেশনা দিয়েছে সংসদীয় কমিটি।
 
জাতীয় সংসদ ভবনে বুধবার অনুষ্ঠিত কমিটির সপ্তম বৈঠকে এ নির্দেশনা দেওয়া হয়।
 
কমিটির সভাপতি মো. মকবুল হোসেনের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, মো. মোসলেম উদ্দীন, আব্দুল মান্নান, মো. নজরুল ইসলাম বাবু, মামুনুর রশিদ কিরণ, একেএম রেজাউল করিম তানসেন এবং অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি অংশ নেন। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।
 
কমিটি সূত্র জানায়, বৈঠকে ইক্ষু গবেষণা ইনস্টিটিউটের অগ্রগতিতে সমস্যাবলি চিহ্নিত করে উত্তরণের উপায় এবং চিনি উৎপাদনে কাঁচামাল হিসেবে ব্যবহৃত সুগারবিট চাষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

কমিটি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বি এ ডি সি) গবেষণা কার্যক্রমকে ত্বরান্বিত করার লক্ষ্যে শুন্যপদে জনবল নিয়োগ এবং মামলা সংক্রান্ত জটিলতা নিরসন করে পদোন্নতি ঠিকভাবে নিশ্চিত করার সুপারিশ করে।
 
বৈঠকে জানানো হয়, কৃষি মন্ত্রণালয়ের মাধ্যমে ২০০৯-১০ হতে ২০১৩-১৪ অর্থ-বছর পর্যন্ত ১৯টি সেচ প্রকল্প ও ১৩৬টি সেচ কর্মসূচির মাধ্যমে সর্বমোট ১৮৪২.৫০ কিলোমিটার বারিড পাইপ সেচনালা নির্মাণ করা হয়েছে; যাতে পানি ও ভূমির অপচয় রোধ করা সম্ভব হয়েছে।


কমিটি দেশের বাইরে থেকে নিম্নমানের চাল আমদানির কারণে যাতে কৃষকরা ক্ষতিগ্রস্ত না হয়, তার নজদারির সুপারিশ করা হয় বৈঠকে। এছাড়া কৃষি মন্ত্রণালয়ের যে সমস্ত কর্মকর্তা মন্ত্রণালয়ের কল্যাণে বিদেশ ভ্রমণ করেন, তাদের বিদেশ ভ্রমণের অভিজ্ঞতার মূল্যায়ন কপি কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়।
 
নিউজবাংলাদেশ.কম/এমএ/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়