News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ১৪:৪৫, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০৯:৩৪, ২ ফেব্রুয়ারি ২০২০

বেড়াতে গিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

বেড়াতে গিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীচরের মধ্য মুমিনবাগ এলাকায় খালার বাড়ি বেড়াতে গিয়ে কলেজছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে।

বুধবার বিকেলে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ফেরদৌসি খান কুয়াশা (২০) নামের ওই ছাত্রীর মৃত্যু হয়। সে ধামরাই সরকারি বিশ্ববিদ্যালয় কলেজের স্নাতক বাণিজ্য দ্বিতীয় বর্ষের ছাত্রী।

এর আগে দুপুরে খালা আনোয়ারা বেগমের বাড়ি থেকে অজ্ঞান অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে প্রতিবেশী আরেক খালা। এ সময় তার মুখ থেকে লালা ঝরছিল বলে জানা যায়।

কুয়াশার বাবা গোলাম ফারুক খান জানান, তার মেয়েকে আনোয়ারা বেগম বিষাক্ত কিছু খাইয়ে হত্যা করার চেষ্টা করেছিল। গত বৃহস্পতিবার কুয়াশা খালার বাসায় বেড়াতে গিয়েছিল। এ ঘটনায় ফুফাতো ভাই শাহ পরাণকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের সহকারী ইনচার্জ এএসআই সেন্টু চন্দ্র দাস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিউজবাংলাদেশ.কম/এএইচ/এমএম/কেজেএইচ

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়