News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৯:৫২, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

ভ্যাট দেওয়া যাবে অনলাইনেই

ভ্যাট দেওয়া যাবে অনলাইনেই

নারায়ণগঞ্জ: মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন হলে অনলাইনেই ভ্যাট দেওয়া যাবে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণের কাস্টমস এক্সসাইজ ও ভ্যাট কমিশনার ইসমাঈল হোসেন সিরাজী।

বুধবার বেলা ১১টায় নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন, করদাতাদের সচেতনতা বৃদ্ধি ও উদ্বুব্ধকরণে আয়োজিত এক সেমিনারে তিনি একথা জানান।

ইসমাঈল হোসেন সিরাজী বলেন, এই আইন বাস্তবায়ন হলে ভ্যাট প্রদান ও রিটার্ন দাখিল আরও সহজতর হবে। অনলাইনেই সমস্ত কাজ সম্পাদনের ফলে ভ্যাটদাতাদের হয়রানিও কমবে।

নারায়ণগঞ্জ ভ্যাট অফিসের বিভাগীয় কর্মকর্তা সাঈদুল আলমের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল হক।

এ সময় বক্তব্য রাখেন বিকেএমইএর সহ-সভাপতি জি এম ফারুক। মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা দক্ষিণের যুগ্ম কমিশনার মোহম্মদ আব্দুল হাকিম।

নিউজবাংলাদেশ.কম/এফই

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়