News Bangladesh

|| নিউজবাংলাদেশ

প্রকাশিত: ০৮:১৬, ৮ এপ্রিল ২০১৫
আপডেট: ০১:৩২, ১৯ জানুয়ারি ২০২০

গরম মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো: সমাজকল্যাণমন্ত্রী

গরম মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো: সমাজকল্যাণমন্ত্রী

ঢাকা: গরম মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো বলে জানিয়েছেন সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী। পাশাপাশি গরম মিষ্টি ও গরম খাবার খেয়ে সবাইকে সুস্থ থাকতে আহবান জানিয়েছেন তিনি।

বুধবার জাতীয় প্রেসক্লাবের হলরুমে মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ আয়োজিত জাতিসংঘের বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি এ আহবান জানান।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “গরম মিষ্টি খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। আর গরম খাবার খেলে সহজে কেউ অসুস্থ হবে না। বাসি খাবার খেলে স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর।”

তিনি সবার প্রতি আহবান জানিয়ে বলেন, “নিজে সুস্থ থাকুন, সবাইকে সুস্থ রাখুন। ভেজাল খাবার পরিহার করুন।”

মন্ত্রী এসময় বলেন, “আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের জন্য কাজ করে। দেশের মানুষকে কিছু দেয়ার চেষ্টা করে। আর তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাজ করার সুযোগ দেয়া সবার কর্তব্য।”

তিনি আরো বলেন, “আমাদের দেশে যে গণতন্ত্র চর্চা হচ্ছে সেটা প্রকৃত গণতন্ত্র নয়। গণতন্ত্র মানে এই না যে, যখন যা মন চায় বিরোধী দল তাই করবে। হরতাল-অবরোধ দিয়ে দেশের উন্নয়নে বাধা সৃষ্টি করবে।”

মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশের সভাপতি প্রফেসর ড. মাহবুব হোসেন মেহেদীর সভাপতিত্বে আলোচনা সভায় আরো উপস্থিত ছিলেন, এ সোসাইটির প্রধান উপদেষ্টা ড. মিজানুর রহমান শেলী, শওকত চৌধুরী এমপি প্রমুখ।

নিউজবাংলাদেশ.কম/টিএ/এটিএস

নিউজবাংলাদেশ.কম

সর্বশেষ

পাঠকপ্রিয়